খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু ভেজিটেবল প্যানকেক। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ:
ডিম- ৬টি
ময়দা- ১ কাপ
গাজর কুচি- ১/২ কাপ
পালং শাক কুচি- ১/২ কাপ
বেবি কর্ন- ১/২ কাপ
ক্যাপসিকাম কুচি- ১/২ কাপ
দুধ- পরিমাণমতো
গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো
লবণ- পরিমাণমতো।
প্রণালী:
অল্প ময়দা, গোলমরিচ গুঁড়া এবং ডিম ভালো করে মিশিয়ে নিন। এবার তাতে ক্রিম বা দুধ মিশিয়ে নিন। তারপর তাতে সামান্য জল ভালো করে মিশিয়ে নিন। এমনভাবে মেশাবেন যাতে ফেনা উঠে যায়। মেশানোর সময় সবগুলো সবজি দিয়ে দিন। তারপর এতে বাকি ময়দা মিশিয়ে নিন। ময়দা, সবজি, ডিম ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন বেশি পাতলা বা ঘন না হয়ে যায়। এবার প্যান গরম হয়ে এলে এতে মাখন বা তেল দিয়ে দিন। সবজির মিশ্রণটি গোল করে প্যানে দিন। অল্প আঁচে প্যান কেকটি রান্না করুন। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিন। বাদামি রং হয়ে গেলে নামিয়ে ফেলুন।
আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু এগরোল
Image source-Google