খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু এগরোল। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ:
ময়দা- ১ কাপ
ডিম- ২টি
লবণ- স্বাদমতো
জল- পরিমাণমতো
তেল- পরিমাণমতো
রান্না করা কিমা- ১ কাপ
লবণ- স্বাদমতো।
প্রণালী:
প্রথমেই ডিম, ময়দা, লবণ, লবণ ও পানি দিয়ে গোলা বানিয়ে নিন। এবার ননস্টিক প্যানে বানিয়ে রাখা গোলা ছেড়ে দিয়ে পাতলা রুটির মতো ভেজে নিন। ভাজা প্যানকেকে কিমার পুর ভরে রোল বানিয়ে লবণ দিয়ে ফেটে রাখা ডিমে রোলগুলোকে গড়িয়ে গরম ডুবু তেলে ভেজে তুলুন। এবার পছন্দসই সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।
আরও পড়ুন:
Image source-Google