খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন মজাদার চিড়ের পোলাও। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

চিড়া ১ কাপ, কারিপাতা ১টি (যদি থাকে), মাঝারি ১টি আলু কিউব করে কাটা, মাঝারি ১টি গাজর কিউব করে কাটা,

পেঁয়াজকুচি বড় ১টি, আদাকুচি আধা চা-চামচ, রসুনকুচি আধা চা-চামচ, কাঁচা মরিচ ২–৩টি, তেজপাতা ১টি,

গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, চিনি স্বাদ অনুসারে, সাদা তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুসারে।

প্রণালী:

প্রথমে চিড়া ঝেড়ে বেছে নিতে হবে। এরপর ধুয়ে রাখুন। নরম ও ঝরঝরে করে নিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, আলু, গাজর দিয়ে কিছুক্ষণ নাড়ুন। পেঁয়াজকুচি, রসুনকুচি, আদাকুচি, কারিপাতা, কাঁচা মরিচ দিয়ে নাড়তে হবে। লবণ ও চিনি দিয়ে দিন। এরপর ভিজিয়ে রাখা চিড়া দিন। ৫–৬ মিনিট ঢেকে রাখুন এবং সবশেষে গরমমসলার গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন।

আরো পড়ুন: Recipe: বিকালে চায়ের সাথে বানিয়ে নিন চিকেন কুলফি

Image source- Google

By Torsha