বিকেল হলেই মনটা কেমন চা চা করে। আর চায়ের সাথে যদি টা হয় তাহলে বিকেল জমজমাট হয়ে ওঠে। তাই চায়ের সাথে এক স্পেশাল রেসিপি (recipe) নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের বিকালে চায়ের সাথে বানিয়ে নিন চিকেন কুলফি। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
১. চিকেন কিমা
২. আদা বাটা
৩. রসুন বাটা
৪. লবণ
৫. মরিচ গুঁড়া
৬. চটপটির মসলা
৭. ধনেপাতা কুচি
৮. পেঁয়াজ কুচি
৯. কাঁচা মরিচ কুচি
১০. সয়াসস
১১. টমেটো সস
১২. ব্রেড ক্রাম্বস
পদ্ধতি:
হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এই মাংসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে মাখিয়ে নিন।
পরিমাণ মতো মাংসের মিশ্রন হাতে নিয়ে কুলফি আকৃতি তৈরি করে একটি আইসক্রিমের কাঠি গেঁথে দিন। আইসক্রিমের কাঠি মাংসে গেঁথে দেওয়ার আগে ১০/১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। তাহলে ভাজার সময় পুড়ে যাবে না।
একইভাবে সবগুলো কুলফি চিকেন বানিয়ে নিতে হবে। এরপর প্লেটে পরিমাণমতো ব্রেড ক্রাম্বস নিয়ে নিন ও বাটিতে ১-২টি ডিম ফেটিয়ে নিন।
এবার তৈরি করে রাখা চিকেন কুলফি একেক করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিন। তারপর গরম তেলে ভেজে নিন গাঢ় বাদামিরঙা করে। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন কুলফি।
রেসিপি ও ছবি: ঝুমুর’স কিচেন
আরো পড়ুন: Ranveer Singh: কত্থক নাচের মহড়া দিতে গিয়ে করণকে ফোন করে কি বলেছিলেন রণবীর?