বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

এবার নিরামিষ রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।

বাড়িতে বানিয়ে নিন পনির পোলাও।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ

বাসমতী চাল

১০০ গ্রাম পনির

১ টেবিল চামচ বেরেস্তা (ভাজা পেঁয়াজ)

কাজুবাদাম কয়েকটা

কিশমিশ কয়েকটা

আমন্ড কয়েকটা

আখরোট কয়েকটা

১ টেবিল চামচ গোটা গরম মশলা

নুন ও চিনি স্বাদমতো

২ টেবিল চামচ দুধে ভেজানো কেশর

ঘি পরিমাণমতো

পদ্ধতি

১) চাল ভালো করে ধুয়ে গ্যাসে বসান। ভাত রান্না করার সময় জলে গোটা গরম মশলা ও অল্প ড্রাই ফ্রুটস দিয়ে দেবেন। ভাত বেশি ফুটিয়ে ফেলবেন না। একটু শক্ত থাকতে থাকতেই নামিয়ে নিন।

২) পনির ছোটো ছোটো করে কেটে হালকা ভেজে নেবেন।

৩) ২-৩টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে একেবারে মুচমুচে করে ভেজে নিন।

৪) এর পর কড়াইতে ঘি গরম করে বাকি ড্রাই ফ্রুটস হালকা ভেজে নিন।

৫) এবার কড়াইতে সব ভাত দিয়ে দেবেন।

৬) ভাতে একে একে পনির, কেশর ভেজানো দুধ, বেরেস্তা, নুন ও চিনি দিয়ে সামান্য নেড়ে ঢাকা দিয়ে দেবেন।

৭) কিছুক্ষণ পর গ্যাস বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন পনির পোলাও।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন পোস্ত গলদা কারি

 

By Torsha