বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
এবার নিরামিষ রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।
বাড়িতে বানিয়ে নিন পনির ভুর্জি, আর পরিবেশন করুন রুটির সাথে।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ
২০০ গ্রাম পনির
২টো বড় পেঁয়াজ কুচি
১টা টমেটো কুচি
হাফ ক্যাপ্সিকাম কুচি
ধনে পাতা কুচি
পরিমাণমতো সাদা তেল
স্বাদ অনুযায়ী লবণ
হাফ চা চামচ গোটা জিরে
হলুদ গুঁড়ো
হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো
হাফ চা চামচ জিরে গুঁড়ো
হাফ চা চামচ ধনে গুঁড়ো
হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো
১ চা চামচ আদা-রসুন বাটা
পদ্ধতি
১) প্রথমে পনির গ্রেট করে নিন ভাল ভাবে।
২) কড়াইতে তেল গরম করে জিরে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন কিছুক্ষণ।
৩) পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিন আদা-রসুন বাটা। ভেজে নিন আরও কিছুক্ষণ।
৪) এরপর সবকটা মশলা একসঙ্গে দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। আঁচ খুব বেশি রাখবেন না, তাহলে মশলাটা পুড়ে যাবে।
৫) মশলা কিছুক্ষণ রান্না করার পর টমেটো ও ক্যাপ্সিকাম দিয়ে দিন। ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।
৬) এর পর ঢাকনা খুলে গ্রেট করা পনির দিয়ে দিন। পনির ভাল করে মশলার সঙ্গে মিশিয়ে দিন। স্বাদমতো নুন দিন। আবার ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।
৭) ঢাকনা খুলে আরও একবার নেড়ে নিন। তারপর গরম মশলা ও ধনে পাতা মিশিয়ে নামিয়ে নিন। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে পনির ভুর্জি!
আরো পড়ুন: Recipe: বাড়িতেই বানিয়ে নিন পনির পোলাও