বিরাট কোহলি র ৭১ তম আন্তর্জাতিক শত রানের সাথে আজকের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ ভারতের। গতকালের ম্যাচটি অনুষ্ঠিত হয় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। টসে জিতে আফগানিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ওপেনিং জুটি হিসেবে মাঠে নামেন বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (KL Rahul)।
প্রথম থেকে বেশ হিংস্র মেজাজ এ ব্যাটে নামেন কিং কোহলি। মাত্র 61 বলে 122 রান করে নট আউট থেকে নিজের 71 তম আন্তর্জাতিক শতরান করেন। অন্যদিকে কে এল রাহুল(K L Rahul) 41 বলে 62 রান করে বিরাটকে সঙ্গ দেন। ইনিংসের শেষে 2 উইকেটে 212 রান করে।
২১৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই হযরতউল্লাহ জাজাই (Hazratulla Zazai) ও রহমানউল্লাহ গুরবস (Rahmanulla Gurbaz) 0 রানে আউট হয়ে যাওয়া য় শুরুতেই বড় ধাক্কা খায় আফগানিস্তান (Afganistan) টিম। একমাত্র ইব্রাহিম জারদান (Ibrahim Zardan) 49 বলে 64 রান করে একাধারে টিমকে সাপোর্ট করে যায়। অবশেষে আফগানিস্তান 8 উইকেটে 111 রান পর্যন্তই পৌঁছাতে পারে।
এশিয়া কাপ থেকে বেরিয়ে যাওয়ার পরে বিরাট কোহলির এই অসাধারণ কাম ব্যাক ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে।আগামী টুর্নামেন্ট এবং বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি এরকম আশা করছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।