দেশে খুব শীঘ্রই চালু হতে চলেছে ফাইভ-জি পরিষেবা(5G service)। কেন্দ্রের তরফে এখনি এই বিষয়ে কিছু বিশদে না জানানো হলেও একাধিক টেলিকম অপারেটর তাদের ফাইভ-জি পরিষেবার নির্ঘণ্ট ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছে।
সম্প্রতি ফাইভ-জি স্পেকট্রামের নিলাম শেষ হলো। এর মধ্যেই ভারতী এয়ারটেলের তরফে জানানো হয়েছে তারা অগাস্ট মাসেই ফাইভ-জি(5G service) চালু করতে চলেছে। এমনকি রিলায়েন্স জিওর পক্ষ থেকেও জানানো হয়েছে তারা ১৫ আগস্ট ফাইভ-জি সংক্রান্ত প্ল্যানের ঘোষণা করবে।
সম্প্রতি এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী জন্মদিন নরেন্দ্র মোদী জানিয়েছেন আগামী ২৯ সেপ্টেম্বর ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে ফাইভ-জি নেটওয়ার্ক(5G service) চালু করতে পারেন। জানা যাচ্ছে প্রাথমিক পর্যায়ে দেশের ১৩ টি শহরে ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপন করবে টেলিকম সংস্থাগুলি।
শহরগুলি হল আমেদাবাদ, বেঙ্গালুরু, চন্ডিগড়, চেন্নাই, দিল্লী, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, কলকাতা, লখনৌ, মুম্বাই এবং পুনে। পরবর্তীতে দেশের অন্যান্য শহরগুলিতেও ফাইভ-জি নেটওয়ার্ক এর বিস্তার ঘটবে বলে সূত্রের খবর।