২০১৬ সাল থেকে গ্র্যান্ড স্ল্যাম খেলছেন টেলর ফ্রিৎজ (Taylor Fritz)। তবে এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের আগে কখনও তৃতীয় রাউন্ড টপকাতে পারেননি তিনি।

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা ফ্রিৎজ (Taylor Fritz) ২০১৫ সালে ইউএস ওপেনের জুনিয়র সিঙ্গলস জেতেন। সেই বছর ফরাসি ওপেনের জুনিয়র সিঙ্গলসে রানার-আপ হয়েছিলেন তিনি। জুনিয়র টেনিসে দাপট দেখানো ফ্রিৎজ সেই বছরেই নেমে পড়েন বড়দের টেনিসে। প্রথম এটিপি ম্যাচ খেলেন পাবলো বুস্টার বিরুদ্ধে। জিতেও নেন সেই ম্যাচ। একের পর এক সাফল্য তাঁকে মাত্র ১৭ বছর বয়সে বিশ্ব ক্রমতালিকায় ৬০০ থেকে ২৫০-র মধ্যে এনে দেয়। তাঁর আগে এই কীর্তি ছিল মাত্র আট জন খেলোয়াড়ের। নাদাল এবং নোভাক জোকোভিচও রয়েছেন তাঁদের মধ্যে।

আরও পড়ুন: Ben Stokes: টেস্ট জিতে ভারতকে খোঁচা ইংরেজ অধিনায়কের

অস্ট্রেলিয়ান ওপেনে চতুর্থ রাউন্ড খেলা ফ্রিৎজ (Taylor Fritz) উইম্বলডনে পৌঁছে যান কোয়ার্টার ফাইনালে। সেখানেই তিনি মুখোমুখি হন নাদালের। প্রি-কোয়ার্টার ফাইনালে ফ্রিৎজ হারান অস্ট্রেলিয়ার জেসন কুবলারকে। ফ্রিৎজের এই জোরালো সার্ভ চিন্তায় ফেলছে বিপক্ষকে। তাঁর এক একটি সার্ভ প্রায় ২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়ে। সেই সার্ভ ফিরিয়ে দেওয়া অনেক সময়ই কঠিন হয় বিপক্ষের পক্ষে। তাঁর ফোরহ্যান্ড এবং ব্যাকহ্যান্ডও যথেষ্ট জোরালো।