বেশ কয়েকদিন ধরেই ইলন মাস্কের টুইটার(Twitter) কেনা নিয়ে ডামাডোলের সৃষ্টি হয়েছে। প্রথমেই টুইটার কিনে নেবেন এমন কথা বললেও পরে এসে টুইটার কেনার চুক্তি সাময়িক রদ করে দেন ইলন মাস্ক। আরে বাঁড়া টুইটার কেনার চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিলেন তিনি।

 

সূত্রের খবর স্প্যাম এবং ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি টেসলা কর্তাকে। আর সেই কারণেই টুইটার(Twitter) কেনা নিয়ে ৪৪ মার্কিন ডলারের চুক্তি ভেঙে দেয়ার হুঁশিয়ারি দিলেন মাস্ক। কিছুদিন আগে টুইটার কেনার জন্য ইলন মাস্ক উদ্যত হলেও পরে তিনি জানান স্প্যাম এবং ভুয়ো অ্যাকাউন্টের জন্য সেই সিদ্ধান্ত সাময়িক রদ করা হয়েছে।

 

তিনি টুইট করেন বাস্তবে কি সত্যিই টুইটারের(Twitter) স্প্যাম এবং এবং ফেক অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের থেকেও কম? এই বিষয়টি তাঁর কাছে এখনো স্পষ্ট নয়। তাই টুইটার কেনার সিদ্ধান্তকে আপাতত হোল্ডে রাখা হয়েছে বলে জানিয়েছেন টেসলা কর্তা।

 

টুইটারে এখনো পর্যন্ত ঠিক কত ইউজার বেস রয়েছে এবং কতগুলি স্প্যাম এবং ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে সেই সম্পর্কিত সমস্ত বিষয়ে তথ্য জানার পরেই টুইটার কেনার বিষয়ে এগোবেন এমনটাই জানিয়েছিলেন মাস্ক। কিন্তু মাসের-পর-মাস কেটে গেলেও এই বিষয়ে তথ্য না পাওয়ার জেরে মাস্কের টুইটার কেনার প্রক্রিয়া কার্যত থমকে আছে। টুইটার কেনার চুক্তি বাতিল হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই। এহেন অবস্থায় টুইটার কেনার চুক্তি বাতিল করার হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।