কোন নারী চায় না সুন্দর লম্বা আর ঘন চুল! কিন্তু বাস্তবে বদলে যাওয়া এই আবহাওয়া, পরিবেশের দূষণ, অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে চুল রুক্ষ শুষ্ক আর নির্জীব হয়ে যেন অভ্যাস দাঁড়িয়েছে। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিছু উপায় অবলম্বন করলেই পেতে পারেন শোন তোর নরম এবং সিল্কি চুল।ঘি আমাদের চুল সিল্কি, নরম করতে সাহার্য্য করে।সিল্কি চুল কার না পছন্দ। অনেক মেয়েরই স্বপ্ন থাকে ঘন কালো সিল্কি চুলের। শুধু তাই নয় ঘি চুলের খুশকি প্রতিরোধে,স্ক্যাল্প অ্যাকনে, চুল পড়ে যাওয়ার মতো সমস্যা ও অন্যান্য স্ক্যাল্পের সমস্যাও সমাধান করে। আপনি নিজেই ঘরোয়া পদ্ধতিতে পদ্ধতি ব্যবহার করে রুক্ষ চুল থেকে মুক্তি পাবেন এবং পাবেন সিল্কি নরম চুল।

 

 

 

তিন টেবিল চামচ ঘি( Ghee) নিয়ে চুলের আগায় ভালো করে লাগান। এবার ১৫ মিনিট পর চুল আঁচড়ে নিন। সবশেষে চুলে মাইল্ড শ্যাম্পু লাগিয়ে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের আগা ফাটার সমস্যা দূর হবে।

 

 

ঘি( Ghee)মাথায় ব্যবহার করার পর ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে। এরপর শ্যাম্পু ও ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। ঘি-তে রয়েছে ভিটামিন এ, ডি, কে২ ও ই। এছাড়া রয়েছে অ্যান্টি অক্সিডেন্টের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে। চুলের পুষ্টির জন্য ঘি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান

 

 

ময়শ্চারাইজেশনের অভাবে এটি চুলকে রুক্ষ, ঝরঝরে ও শুষ্ক এবং প্রাণহীন হয়ে ওঠে। ঘি স্বাস্থ্যকর এবং সমৃদ্ধ ফ্যাটি অ্যাসিড। এরফলে চুলের ফলিকলকে পুষ্ট করে। তাতে হাইড্রেশন বৃদ্ধি পায়। ত্বকের যত্নের রুটিনে ঘি যোগ করতে হবে এবং মাথার ত্বককে আর্দ্র রাখতে হবে। এটি দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে হবে।

 

 

খুশকি চুলের ক্ষতি করে। খুশকি দূর করতে দেশি ঘি( Ghee) ব্যবহার করতে পারেন। দেশি ঘি দিয়ে ১৫ মিনিট চুলে ম্যাসাজ করুন। একঘন্টা রেখে চুলে মাইল্ড শ্যাম্পু করে নিন। এতে খুশকিও দূর।

Image source-google