অবশেষে দু বছর পর বেলঘরিয়ায় খুনের মামলায় (Belgharia Murder Case) গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রূপালি সরকার। ব্যারাকপুর মহকুমা আদালতে রূপালি সরকারের আত্মসমর্পণের পর গ্রেফতার করা হয় তাকে।
প্রসঙ্গত, করোনা আতিমারির সময় ২০২০ সালের মে মাসে ত্রান বিলি করার সময় বেলঘড়িয়ার উত্তর বাসুদেবপুর এলাকায় খুন হন তৃণমূল কর্মী সৌমেন দাস।তত্কালীন তৃণমূল কাউন্সিলার রুপালি সেই সময় তাঁর দলবল নিয়ে সৌমেনের উপর চড়াও হন। তাঁকে লাঠি, রড দিয়ে মারা হয় বলে অভিযোগ।এই ঘটনায় পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে। ১৯ মে সৌমেন মারা যান। নিম্ন আদালত রুপালিকে জামিন দেয়।
এই মামলায় প্রত্যক্ষদর্শী ছিল সৌমেনের মা।প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রূপালি সরকার গ্রেফতার হওয়ার পর এদিন তিনি বলেন, ‘ওঁর অনেক আগেই গ্রেফতার হওয়া উচিত ছিল। তবে আজ গ্রেফতার হল।’ তিনি এও বলেন, ‘আমার ছেলেকে যারা আমার সামনে পিটিয়ে মেরেছিল, আমি তাদের শাস্তি চাই।’ সৌমেনের পরিবারের হয়ে মামলা লড়ছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়।
আরো পড়ুন:TMC:মাছ ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা