ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। আর তার পরেই ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিলো রাশিয়া। জানা যাচ্ছে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটি(Zaporizhzhia Nuclear Power Plant) দখল করার পরেই তার দায়িত্ব আন্দ্রেই ভ্লাদিমির শেফচিককে দেয় ক্রেমলিন।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার বিষয়ে আন্দ্রেই জানিয়েছেন, ‘এই পরমাণু কেন্দ্র থেকে ইউক্রেনের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। তবে পূর্ব ইউক্রেনের সমস্ত রাশিয়া অধিকৃত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।’
দক্ষিণ-পূর্ব ইউক্রেনের এনেরহোদার শহরে ডিনিপার নদীর কাছে কাখোভকা জলাধারের তীরে অবস্থিত এই জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র(Zaporizhzhia Nuclear Power Plant)। এটি ইউরোপের অন্যতম বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত। ইউক্রেনের এক পঞ্চমাংশ অঞ্চলে এই পরমাণু কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। পাশাপাশি ইউক্রেনের মোট পারমাণবিক শক্তির অর্ধেক এই পরমাণু কেন্দ্র থেকে উৎপাদিত হয়।
জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র রাশিয়ার দখলে চলে যাওয়ার পর উদ্বিগ্ন ইউক্রেনের সরকারি কর্মকর্তারা। কিছুদিন আগেই জানা গিয়েছিলো রাশিয়া ও ইউক্রেনের সংঘাতে জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র(Zaporizhzhia Nuclear Power Plant) ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরেই তা রাশিয়ার দখলে চলে যায় এবং ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।