বীরভূমে (Birbhum) ফের তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু।খুনের অভিযোগ তুলে দলেরই এক নেতার দিকে আঙুল তুলেছে মৃতের পরিবার। যদিও পুলিশের দাবি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই নেতার।

 

জানা যায় মৃতের নাম কাজি নুরুল হাসান ওরফে আকাশ। তিনি ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।সূত্রের খবর বুধবার রাত সাড়ে নটা নাগাদ মল্লারপুর থানার খড়াসিম গ্রামের কাছে রাস্তায় তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহের অদূরেই পড়ে ছিল তৃণমূল নেতার মোটরবাইক এবং মোবাইল। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিহতের স্ত্রী মৌসুমী বিবির দাবি খুন করা হয়েছে তার স্বামীকে। তাঁর দাবি, মোশারফ হোসেন চক্রান্ত করে খুন করেছে। ময়ূরেশ্বর ব্লক পরিচালনায় সাত সদস্যের একটি কমিটি গঠন করে তৃণমূল। সেই কমিটিরই সদস্য মোশারফ। যদিও মৌসুমীর অভিযোগ খারিজ করেছেন মোশারফ। তিনি বলেন, আমার সঙ্গে আকাশের মতবিরোধ ছিল না। কয়েকদিন আগে ব্যবসা করার জন্য ২০ হাজার টাকা ঋণও দিয়েছিলাম। পুলিশ তদন্ত করে দেখুক। প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুক পুলিশ।

 

ইতিমধ্যেই মল্লারপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।খুন নাকি দুর্ঘটনা সে সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

 

আরো পড়ুন:TMC:মাছ ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা