দেশ জুড়ে (Srilanka) চরম অস্থিরতার মধ্যে পদত্যাগ করলেন (Srilanka) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে।

নিজের ভাই তথা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষর কাছে পদত্যাগপত্র জমা দিলেন তিনি।

এখনও পর্যন্ত তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়নি।

মহিন্দা জানিয়েছেন, দেশের সরকার এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থিতাবস্থা ফিরিয়ে আনতেই এমন পদক্ষেপ করেছেন তিনি।

বিরোধীদের দাবি, সাধারণ মানুষ যে ভাবে রাজাপক্ষ ভ্রাতৃদ্বয়ের উপর চটেছেন, তাতে ইস্তফা দেওয়া ছাড়া উপায় ছিল না তাঁর সামনে।

এর পর গোতাবায়াও প্রেসডিন্টের পদ ছাড়েন কি না, তা নিয়ে জল্পনা চলছে।

উল্লেখ্য, ঋণভারে জর্জরিত শ্রীলঙ্কায় (Srilanka) আশঙ্কার মেঘ ঘনিয়ে এসেছিল ঢের আগেই। কিন্তু এ বছরের শুরু থেকে পরিস্থিতি চরমে ওঠে।

তার জেরে চাল, ডাল, গম এবং সবরকমের শস্যদানা, যা কিনা জীবনধারণের জন্য অত্যাবশ্যক, সব কিছুই সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়।

এই মুহুর্তে সে দেশের রাজধানী কলম্বোয় চালের ন্যূনতম দাম ২০০ ছাড়িয়ে গিয়েছে।

অভিযোগ, সরকাররে অক্ষমতার জন্যই দেশের অর্থনীতির দফারফা হয়ে গিয়েছে।

কারণ ২০১৯ সালে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বিপুল করছাড়ের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন রাজাপক্ষ।

তার পরই কোভিডের প্রকোপ নেমে আসে। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পর্যটন থেকে বিপুল লাভ ঘরে তোলে শ্রীলঙ্কা সরকার।

কিন্তু অতিমারিতে তার উপরও প্রভাব পড়ে সেখানে কর্মরত বিদেশি নাগরিকদের বেতনেও কোপ পড়ে।