মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন লাউয়ের হালুয়া । বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।
উপকরণ
২৫০ গ্রাম রসুন
২৫০ গ্রাম খোয়া ক্ষীর
২০০ গ্রাম ঘি
২ লিটার দুধ
১৮০ গ্রাম চিনি
১৫টি কেশর
১৫০ গ্রাম কুচোনো শুকনো ফল (আমন্ড, পেস্তা)
২ চা-চামচ এলাচগুঁড়ো
২ চা-চামচ সাদা ভিনিগার
প্রণালী
একটি সসপ্যানে জল গরম করুন। ২৫০ গ্রাম রসুন ছুলে তাতে ঢেলে দিন। এর পর আধ চা-চামচ সাদা ভিনিগার মিশিয়ে দিন ওই জলে। ৪-৫ মিনিট ফুটতে থাকুক ওই জল।
জল ছেঁকে রসুনের কোয়াগুলিকে ভাল ভাবে কলের জলে ধুয়ে নিন। সসপ্যানটাও ভাল ভাবে ধুয়ে নিতে হবে। একই ভাবে ৬-৮ বার রসুন জলে ফোটাতে হবে। সাদা ভিনিগারও মেশাতে হবে বারে বারে। এ ভাবেই রসুনের ঝাঁঝালো গন্ধ কমাতে হবে হালুয়া বানানোর আগে।
ফোটানো এবং ধোয়ার পর্ব শেষ হলে রসুনগুলি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পিষে নিতে হবে। বাটার সময়ে অল্প অল্প করে দুধ মেশাতে হবে মিক্সিতে, যাতে থকথকে একটি ঘন মিশ্রণ তৈরি হয়।
এ বার একটি কড়াইয়ে ঘি গরম করতে হবে। তাতে ঘিয়ের মিশ্রণটি ঢেলে দিন।
ঢিমে আঁচে রান্না করতে হবে। একনাগাড়ে নাড়াচাড়া করতে হবে মিশ্রণটি, যাতে পুড়ে না যায় বা কড়াইয়ের তলায় লেগে না যায়।
সোনালি রং ধরলে, হালকা সুবাস বেরোতে শুরু করলে অল্প অল্প করে দুধ মেশাতে থাকুন। মিশ্রণ ঘন না হওয়া পর্যন্ত দুধ ঢালতে ঢালতে কড়াইয়ে খুন্তি নাড়িয়ে যেতে হবে একটানা।
এ বার এতে খোয়া ক্ষীর মিশিয়ে দিন। নাড়াচাড়া না করলে পুড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই ক্ষীর দেওয়ার পরও নাড়াতে হবে। দেখা যাবে, ধীরে ধীরে বাদামি রং ধরেছে।
তার পর চিনি দিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করতে হবে।
এ বার মিশ্রণের পাশ থেকে ঘি ছাড়তে শুরু করলে তাতে এলাচগুঁড়ো, আমন্ড এবং পেস্তার গুঁড়োও মিশিয়ে দিতে হবে।
গরম গরম পরিবেশন করার আগে উপর থেকে কেশর ছড়িয়ে দিতে পারেন।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি
Image source-Google