বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
এবার এই রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।
বাড়িতে বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি, আর পরিবেশন করুন পোলাও বা রুটির সাথে।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ

৭৫০ গ্রাম মুরগির মাংস

আধ কাপ টকদই

দেড় টেবিলচামচ আদা-রসুনবাটা

দেড় টেবিলচামচ লঙ্কাগুঁড়ো

আধ চা-চামচ হলুদগুঁড়ো

স্বাদমতো নুন

৬ টেবিলচামচ সর্ষের তেল

২ টেবিলচামচ মৌরি

দেড় টেবিলচামচ জিরে

১ ইঞ্চি দারচিনি

২টি লাল লঙ্কা

৫-৬টি গোলমরিচ

৫-৬টি ছোটএলাচ

৮-১০টি লবঙ্গ

৫-৬টি রসুনকোয়া

১ ইঞ্চি আদাকুচি

২ টেবিলচামচ ধনেগুঁড়ো

দেড় কাপ টম্যাটোর ক্বাথ

৩টি আলু ডুমো করে কাটা

১/৪ চা-চামচ জায়ফলগুঁড়ো

একমুঠো ধনেপাতাকুচি

পদ্ধতি:

টকদই, আদা-রসুনবাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো এবং নুন দিয়ে মাখিয়ে রাখুন মুরগির মাংস।

কড়াইয়ে গোলমরিচ, জিরে, মৌরি, শুকনোলঙ্কা-সহ সমস্ত গরমমশলা হালকা নাড়াচাড়া করে রসুন, আদা দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন।

কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিন। তেজপাতা ফোড়ন দিন। মিহি করে কুচোনো পেঁয়াজ ভেজে নিন। স্বাদমতো নুন দিন। মিক্সারে ঘুরিয়ে নেওয়া মশলা যোগ করুন। গুঁড়োমশলা, লঙ্কার গুঁড়ো যোগ করে কষাতে থাকুন। দিয়ে দিন টম্যাটো পিউরি বা ক্বাথ। মিশ্রণ থেকে তেল ছাড়লে মশলা মাখানো মাংস এবং আলু দিয়ে কষিয়ে নিন। আঁচ কমিয়ে ঢাকা দিন। মাংস থেকে জল ছেড়ে যাবে। মাংস আধসেদ্ধ হলে আরও কিছুটা গরম জল দিয়ে মাঝারি আঁচে মাংস সেদ্ধ করে নিন।

আরো পড়ুন: Imran Khan: স্বপ্নের গাড়ি কিনতেই ২৫ লক্ষের ছবিতে সই! পুরনো সাক্ষাৎকারে জীবনের অজানা গল্প ফাঁস ইমরানের
Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *