মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন আপেলের ক্ষীর। বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।

আপেলের ক্ষীর

কড়াইতে এক চামচ ঘি দিয়ে কাজু, কিশমিশ আর বেশ খানিকটা খেজুরকুচি ভেজে তুলে রাখুন। সেই ঘিতে গ্রেট করে রাখা আপেল দিয়ে খানিক ক্ষণ ভেজে নিন। এ বার আগে থেকে গাঢ় করে রাখা দুধ দিয়ে মিশ্রণটি ফুটতে দিন। তত ক্ষণে খেজুরের মিশ্রণটি সামান্য দুধ দিয়ে বেটে নিন। এ বার বাটা মিশ্রণটি দুধে দিয়ে মিনিট পাঁচেক ফুটতে দিন। শেষে গোলাপজল আর পেস্তা-কাঠবাদাম কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন আপেলের ক্ষীর।

আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ইলিশের রোস্ট

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *