বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ইলিশের রোস্ট।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

প্রণালী:

 

প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা মিক্সিতে বেটে নিন। এ বার একটি বড় পাত্রে মাছের সঙ্গে পেঁয়াজের মিশ্রণ, দই, নুন, লঙ্কার গুঁড়ো, বেসন খুব ভাল করে মেখে রেখে দিন আধ ঘণ্টা। একটি ননস্টিক কড়াইয়ে ১ চামচ ঘি গরম করে তাতে শুধু মাছগুলি হালকা করে ভেজে তুলে রাখুন। এ বার সেই ঘিয়েই মাছের গায়ে মাখানো মশলাটি দিয়ে ভাল করে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে এলে শুকনো লঙ্কা, এয়ার ফ্রায়ারে বানানো মুচমুচে বেরেস্তা আর মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রান্না করলেই তৈরি হয়ে যাবে ইলিশের রোস্ট।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন আমআদা ভেটকি

Image source-Google

By Torsha