বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

এবার নিরামিষ এই রেসিপি (Recipe) দিয়েও বাড়ির সকলের মন জয় করতে পারবেন।

বাড়িতে বানিয়ে নিন চালতার ভর্তা , আর পরিবেশন করুন রুটির সাথে।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

 

উপকরণ

 

১টি ছোট কাঁচা চালতা

 

১ টেবিল চামচ নুন

 

১ চা চামচ ভাজা জিরেগুঁড়ো

 

দে়ড় চা চামচ চিলি ফ্লেক্স (শুকনোলঙ্কা পুড়িয়ে গুঁড়োও করে নিতে পারেন)

 

২ চা চামচ চিনি (গুড়ও দিতে পারেন)

 

স্বাদমতো তেঁতুল

 

প্রণালী

 

চালতাটি বটি বা ছুরির সাহায্যে দু’ভাগ করে ভিতরের নরম অংশটি আগে ফেলে দিন। বাকিটা ভাল করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা ফালি করে কেটে নিন। এ বার শিলে বেটে নিতে হবে চালতাগুলি। যথাসম্ভব থেঁতো করে নিলেই হবে। শিলনোড়ার বদলে হামানদিস্তা দিয়েও থেঁতো করা যায়। আবার মিক্সার গ্রাইন্ডার দিয়েও কম পরিশ্রমে বেটে নিতে পারেন চালতার টুকরোগুলি।

 

এ বার একটি বড় পাত্রে নুন, জিরেগুঁড়ো, চিলি ফ্লেক্স, চিনি মিশিয়ে নিন। যেমন ঝাল ও মিষ্টি খেতে চান, সেই অনুযায়ী উপকরণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এক এক বাড়িতে এক এক রকম স্বাদে অভ্যস্ত সবাই। এর মধ্যে চাইলে কাসুন্দি ও ধনেপাতা দিতে পারেন। তার বদলে তেঁতুলও দিতে পারেন। সব উপকরণ মিশিয়ে চালতার সঙ্গে মাখিয়ে নিন।

 

হাতেমাখার এই ধাপের উপরই নির্ভর করবে স্বাদের মূলমন্ত্র। সমস্ত মাখা হয়ে গেলে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে মেখে খাওয়া যায়।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন কুমড়োপাতা চিংড়ি ভাপা

Image source-Google

By Torsha