বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন দই বেগুন।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

বেগুন (গোল করে কাটা) – ২টো মাঝারি আকারের

 

টক দই – ১ কাপ

 

আদা-কাঁচালঙ্কা বাটা – ১ চামচ

 

পাঁচফোড়ন – ১/২ চা চামচ

 

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

 

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ

 

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ

 

চিনি – স্বাদমতো (সামান্য)

 

নুন – স্বাদমতো

 

সরষের তেল – ভাজার জন্য

 

ধনেপাতা কুচি

 

প্রণালী:

 

প্রথমে গোটা বেগুনটিকে গোল গোল করে কেটে নিন। এরপর তাতে সামান্য নুন, হলুদ, লঙ্কা এবং চিনি মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখুন। এ বার একটি পাত্রে টক দই ঢেলে তাতে হলুদ, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে নিন। তেল গরম হয়ে গেলে নুন-হলুদ মাখানো বেগুনগুলি কড়াইতে ছেড়ে দিন। অল্প ভাজা ভাজা হয়ে এলে একটি পাত্রে তুলে রাখুন। এরপর কড়াইয়ে আরও এক চামচ তেল দিয়ে পাঁচফোড়ন, অল্প হিং, একটি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর একে একে আদা বাটা, লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম বাটা দিয়ে হালকা নেড়েচেড়ে নিন। এরপর সব শেষে ফেটিয়ে রাখা টক দই দিয়ে অল্প কষিয়ে বেগুনগুলো ছেড়ে দিন এবং ঢেকে সেদ্ধ হতে দিন। এরপর সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে সেরা কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।

আরও পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন চন্দ্রকান্তি পিঠে

Image source-Google

By Torsha