মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন গাজরের ফিরনি। বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।

 

উপকরণ:

গাজর- ২৫০ গ্রাম

 

ফুল ফ্যাট দুধ- ১ লিটার

 

বাসমতী চাল- ৩০ গ্রাম

 

ছোট এলাচ- ৩-৪ টি

 

কাজু-পেস্তা-কাঠবাদাম- ৩-৪ টেবিল চামচ

 

চিনি- ১০০ গ্রাম

 

গোলাপজল- আধ চামচ

 

প্রণালী:

প্রথমেই চাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটি ননস্টিক প্যানে সামান্য ঘি দিয়ে ফোরন দিতে হবে এলাচ। তার মধ্যে কোরানো গাজর দিয়ে পাঁচ মিনিট ভাজা ভাজা করে নিতে হবে।

 

গাজরের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে দুধ। দুধ ফুটে উঠলে ঢাকা দিয়ে দিতে হবে। গাজর সেদ্ধ হলে মিশিয়ে দিতে হবে চালের পেস্ট। গাজর সেদ্ধ হয়ে দুধ প্রায় শুকিয়ে এলে চিনি দিয়ে নাড়তে হবে। মিশ্রণ ঘন হয়ে গেলে গোলাপজল এবং কাজু পেস্তা ছড়িয়ে দিতে হবে। ব্যস, এবার ঠাণ্ডা করে পরিবেশন করুন গাজরের ফিরনি।

 

আরো পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন কাতলা ভাপা

Image source-Google

By Torsha