বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন কাতলা ভাপা।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ:
কাতলা মাছ- ৪-৫ টুকরো
সাদা বা কালো সরষে- ২ টেবিল চামচ
পোস্ত- ১ টেবিল চামচ
নারকেল কোরা- ২ টেবিল চামচ
ফেটানো টক দই- ১ টেবিল চামচ
কাঁচা লঙ্কা- ৪-৫টি
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
সরষের তেল
প্রণালী:
মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ (Recipe) মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে। তারপর হালকা ভেজে তুলে নিতে হবে। অন্যদিকে সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর নারকেল কোরা একটু নুন দিয়ে মিহি করে বাটতে হবে।
অন্য একটি পাত্রে এই পেস্টের সঙ্গে টক দই, হলুদ, নুন, চিনি, সরষের তেল মিশিয়ে নিতে হবে। মাছের টুকরোয় মশলা ভালো করে মাখিয়ে সরষের তেল এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করতে হবে। এবার একটি বড় পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে মাছের পাত্রটি রেখে ১৫-২০ মিনিট ভাপিয়ে পরিবেশন করুন কাতলা মাছের ভাপা।
আরও পড়ুন: Rubel Das: তুই আমার হিরো’ শেষ, আপাতত বিরতিতে রুবেল দাস—সময় দেবেন স্ত্রী শ্বেতাকে
Image source-Google