খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য সব লোভনীয় খাবার। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
স্প্রিং রোল: রুটি দিয়েই বানানো যাবে স্প্রিং রোল। কড়াইয়ে তেল গরম করে আদা-রসুন কুচি ভেজে নিন। যোগ করুন পাতলা করে কাটা পেঁয়াজ, কাঁচালঙ্কা, ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। নুন, হলুদ, গোলমরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। যোগ করতে পারেন ১ চা-চামচ সয়া সস্। মিনিট পাঁচেক রান্না করে সেটি রেখে দিন। রুটির একপ্রান্তে পুর ভরে তা মুড়ে স্প্রিং রোলের আকার দিন। মিনিট ১৫ তা ফ্রিজে রেখে দিন। তার পরে ছাঁকা তেলে ভাজতে পারেন। আবার, তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে সেঁকে নিতেও পারেন, যতক্ষণ না তা মুচমুচে হয়।
রুটি নুড্লস: ২-৩টি রুটি একসঙ্গে রোল করে ছুরির সাহায্যে যতটা পাতলা করা যায় সেই ভাবে কেটে নিন।কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিন। ডিমে ফেটিয়ে ঝুরো বানিয়ে নিন। যোগ করুন সামান্য টম্যাটো সস্, সয়া সস্। দিয়ে দিন রুটির কাটা টুকরোগুলি। সস্ এবং সব্জির সঙ্গে তা ভাল করে নাড়াচাড়া করে নিন।
রুটি ট্যাকো: সুইট কর্ন ভাপিয়ে নিন। পনির ছোট টুকরো করে কেটে অল্প নুন দিয়ে কড়াইয়ে হালকা তেলে নাড়াচাড়া করে তুলে রাখুন। সুইটকর্ন কড়াইয়ে অল্প মাখন দিয়ে নাড়াচাড়া করে দিন। পনির, সুইটকর্ন মিশিয়ে তার সঙ্গে যোগ করুন লেবুর রস, নুন, গোলমরিচ, পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি। যোগ করুন গ্রেট করা চিজ়। একটি রুটির মধ্যে পুর হিসাবে ভরে ভাঁজ করুন। কড়াইয়ে তেল দিয়ে উল্টে-পাল্টে সেঁকে নিন।
আরও পড়ুন: Basabdutta Chatterjee: ‘সহজে এই পদ পাইনি’, লড়াই জিতে ফোরামের কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়
Image source-Google