বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মোহিনীমোহন মাটন।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
মোহিনীমোহন মাটনের উপকরণ:
মাটন- ২৫০ গ্রাম
টমেটো কুচি
পেঁয়াজ কুচি- ৩টি
আদা-রসুন বাটা- দেড় টেবল চামচ
জিরে- আধ চা-চামচ
তেজপাতা- ২টি
টকদই- ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো- ১ চা-চামচ
হলুদ গুঁড়ো- ১ চা-চামচ
ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ
লঙ্কা গুঁড়ো- ১ টেবিল চামচ
গোটা গরম মশলা
কাঁচালঙ্কা
শাহি গরম মশলা গুঁড়ো
সর্ষের তেল- ৮ টেবিল চামচ
প্রণালী:
প্রথমে মাংস ধুয়ে টমেটো আর টকদই দিয়ে মেখে রাখতে হবে। এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিতে হবে জিরে আর গরম মশলা। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা (Recipe) দিয়ে কষাতে হবে। এরপর তার মধ্যে দিতে হবে ম্যারিনেটেড মাটন। সঙ্গে দিতে হবে কাঁচালঙ্কা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে এবং গরম মশলা গুঁড়ো দিতে হবে।
এরপর ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আধসেদ্ধ হলে প্রেশার কুকারে জল এবং নুন দিয়ে ২ টি সিটি দেওয়া পর্যন্ত রান্না করতে হবে। এরপরেই তৈরি মোহিনীমোহন মাটন। পরিবেশন করুন গরম গরম।
আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন মশালাদার ‘গোল্লা ইডলি’
Image source-Google