খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার এই বর্ষায় বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন কোকোনাট কারি স্যুপ। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ

 

নারিকেল দুধ: ১ কাপ

 

জল: ১ কাপ

 

পেঁয়াজ কুচি: ১টি

 

রসুন কুচি: ১ চা চামচ

 

আদা কুচি: ১ চা চামচ

 

হলুদ গুঁড়া: আধা চা চামচ

 

কারি পাউডার: ১ চা চামচ

 

লবণ: স্বাদমতো

 

পছন্দমতো সবজি

 

তেল: ১ টেবিল চামচ

 

লেবুর রস: ১ টেবিল চামচ

 

কাঁচা মরিচ: ১টি

 

ধনেপাতা কুচি

 

প্রণালী:

 

প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, রসুন এবং আদা কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। তারপর এতে হলুদ গুঁড়া ও কারি পাউডার দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

 

এবার কেটে রাখা সবজি প্যানে দিয়ে কিছুক্ষণ নাড়ুন। সবজি নরম হয়ে আসলে নারিকেল দুধ ও জল ঢেলে দিন। স্বাদমত লবণ দিয়ে ঢেকে দিন। হালকা আঁচে ১০-১২ মিনিট রান্না করুন। শেষে লেবুর রস এবং কাঁচা মরিচ দিয়ে চুলা বন্ধ করে দিন।

 

ওপরে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। চাইলে সবজির সঙ্গে এতে চিকেন বা চিংড়িও যোগ করতে পারেন।

আরও পড়ুন: Metro In Dino: বক্স অফিসে ধীরে চলেও বাজিমাত ‘মেট্রো ইন দিনো’র!

Image source-Google

By Torsha