বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে। এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। তাই বাড়িতে বানিয়ে নিন রোস্টেড পোস্ত চিকেন যা আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে এবং রসনাতৃপ্তিও ঘটাবে।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
উপকরণ
৫০০ গ্রাম মুরগির মাংস
আধ কাপ দই
৪ চামচ পোস্ত বাটা
২ চামচ কাজুবাদাম বাটা
১ চামচ রসুন বাটা
১ চামচ আদাবাটা
২ চামচ পেঁয়াজ বাটা
আধ কাপ টম্যাটো কুচি
১ চামচ লঙ্কা গুঁড়ো
আধ চামচ গরম মশলা
১ চামচ চারমগজ বাটা
১ চামচ মধু
১টি তেজ পাতা
৫টি লবঙ্গ
২টি এলাচ
১ টুকরো দারচিনি
সাদা তেল
নুন ও মিষ্টি স্বাদমতো
প্রণালী
প্রথমে দই দিয়ে চিকেন ম্যারিনেট করে রাখতে হবে ঘণ্টা দুয়েক। এর পর তাতে মধু মাখিয়ে নিন। কড়াইতে সামান্য সাদা তেল ব্রাশ করে তাতে কম আঁচে চিকেন ভাল করে ভেজে নিন। এ বার কড়াইতে আরও সামান্য তেল বা মাখন দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও ছোট এলাচ ফোড়ন দিন। সুগন্ধ বার হলে তাতে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা বাটা দিয়ে নাড়াচাড়া করে পোস্ত, চারমগজ বাটা দিয়ে দিন। ভাল করে মশলা কষে গেলে তাতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন ১০ মিনিট। দেখবেন, তেল ছাড়তে শুরু করবে। রান্না হয়ে গেলে উপরে গরম মশলা দিয়ে ভাপে রাখুন আরও মিনিট পাঁচেক। নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন।
আরও পড়ুন: TMC: তৃণমূলের জেলা ও রাজ্য সংগঠনে ফের রদবদল, বড় দায়িত্বে নবাগত শংকর মালাকার
Image source-Google