বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে। এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না। তাই বাড়িতে বানিয়ে নিন ঝিঙে ভর্তা যা আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখবে এবং রসনাতৃপ্তিও ঘটাবে।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

 

৭-৮ টি ঝিঙে

 

১ টি মাঝারি মাপের পেঁয়াজ টুকরো করে কেটে নেওয়া

 

৬-৭ টি কাঁচালঙ্কা

 

৮-১০ কোয়া রসুন সরু করে কেটে নেওয়া

 

৩-৪ টেবিল চামচ ধনেপাতাকুচি

 

৪ টেবিল চামচ সর্ষের তেল

 

১ চা চামচ কালোজিরে

 

৩টি শুকনো লঙ্কা ছোট টুকরোয় কেটে নেওয়া

 

১/৪ চা চামচ হলুদ

 

স্বাদমতো নুন

 

প্রণালী :

 

ঝিঙে ভাল ভাবে ধুয়ে মাঝারি মাপের টুকরোয় কেটে নিন। এ বার কড়াইয়ে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আঁচে বসান। তেল গরম হলে তাতে দিন ঝিঙে, পেয়াঁজ, কাঁচালঙ্কা, হলুদ এবং নুন। ভাল ভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে কড়াই থেকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে বেটে নিন।

 

আবার কড়াইয়ে এক চামচ তেল দিন। তেল গরম হলে একে একে দিন কালোজিরে, রসুন কুচি এবং শুকনো লঙ্কা কুচি। সুগন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিন বেটে রাখা ঝিঙে। ভাল ভাবে ভেজে নেওয়ার পরে কড়াই থেকে তেল ছেড়ে এলে উপরে ধনেপাতা কুচি এবং বাকি সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

 

আরও পড়ুন: Parambrata Chatterjee: বাবার দায়িত্ব নেওয়ার আগে ছেড়েছেন ধূমপানের অভ্যাস

Image source-Google

By Torsha