খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বানিয়ে নিন লেবু-ধনেপাতার ন্যুডল। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

একটি ইনস্ট্যান্ট ন্যুডলের প্যাকেট

ন্যুডলসের সঙ্গে থাকা মশলা

অর্ধেক পেঁয়াজ কুঁচি

১ চা চামচ রসুন কুঁচি

আধ চা চামচ আদা কুঁচি

আধ কাপ কুঁচনো ধনেপাতা

স্বাদ বুঝে কাঁচা লঙ্কা

১ চা চামচ চিলি সস

আধ চা চামচ চিলি ফ্লেকস

১ চা চামচ টম্যাটো সস

১ চা চামচ সয় সস

১/৪ কাপ সাদা তেল

অর্ধেক লেবুর রস

প্রয়োজন মতো নুন

প্রণালী:

প্রথমে ন্যুডলস গরম জলে ফেলে ভাপিয়ে ঝরঝরে অবস্থায় তুলে রাখুন। এ বার একটি মাঝারি মাপের পাত্রে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুঁচি দিয়ে তাতে চিলি ফ্লেকস, টম্যাটো সস, চিলি সস (ঝাল খাওয়ার ক্ষমতা বুঝে), সয়া সস দিয়ে তার উপরে তেল গরম করে ঢেলে দিন। এ বার তাতে ন্যুডলসের মশলা, সামান্য গরম জল এবং লেবুর রস দিয়ে সেদ্ধ করা ন্যুডলস ভাল করে মিশিয়ে নিন। আপনার বর্ষশেষের একা পার্টির সুস্বাদু নৈশভোজ প্রস্তুত।

আরও পড়ুন: Dumdum: দাবিমতো টাকা না মেলায় যুবকের ওপর হামলা!

Image source-Google

By Torsha