মিষ্টি খেতে ভালোবাসেন এরকম মানুষ খুব কমই আছেন। তাই এবার বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত দুধপুলি। এই রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

উপকরণ:

চালের গুঁড়ার কাইয়ের জন্য

১. চালের গুঁড়া

২. পানি

৩. লবণ

৪. তেল পরিমাণমতো।

পিঠার পুরের জন্য

১. কোড়ানো নারকেল

২. গুড়/চিনি

৩. এলাচ গুঁড়া পরিমাণমতো

৪. দুধ পরিমাণমতো।

পদ্ধতি:

প্রথমে চালের গুঁড়া সেদ্ধ করে রুটির ডো তৈরি করে নিন। এরপর নারকেল ও গুড় একসঙ্গে জ্বাল দিয়ে নিতে হবে। জল শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে।

দুধ পুলি ভেজানোর জন্য লাগবে ঘন দুধ পিঠার পরিমাণ বুঝে। দুধ জ্বাল দিয়ে ঘন করে তাতে এলাচ গুঁড়া সামান্য ও কোড়ানো নারকেল দিতে হবে।

সেদ্ধ চালের গুঁড়ার ডো নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে ভেতরে নারকেলের পুর দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে। যাতে দুধ দেয়ার পর মুখ খুলে ভেতরের পুর বের না হয়ে যায়।

এখন জ্বাল দিয়ে রাখা দুধের আঁচ বাড়িয়ে দিতে হবে। দুধ ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো দিয়ে ৫/৭ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।

এবার সার্ভিং ডিশে ঢেলে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দুধ পুলি। এই পিঠা ঠান্ডা করে খেলে আরও বেশি সুস্বাদু লাগে।

আরো পড়ুন: Weather Update: বছরের শেষ দিনে কুয়াশাচ্ছন্ন আকাশ! বাড়বে ঠান্ডা

Image source-Google

By Torsha