খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। তাই এবার বাড়িতে তাদের মন জয় করে নিন দুর্দান্ত রেসিপি দিয়ে। বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন বিভিন্ন সবজি দিয়ে তৈরি এই পদ। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

উপকরণ:

গাজর আধা কাপ, ফুলকপি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, ব্রোকলি আধা কাপ, রেড ক্যাবেজ কুচি ১ কাপ,

অ্যাসপারাগাস ৮-১০টা, টক দই দেড় কাপ, পুদিনা পাতা কুচি ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টা,

লবণ পরিমাণমতো ও গোলমরিচের গুঁড়া ১ চা চামচ।

প্রণালী :

সবজি টুকরা করে ভাপে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করুন। ফেটানো টক দই, পুদিনা পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়া ও ভাপানো সেদ্ধ সবজি একসঙ্গে মেশান। পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বাচ্ছাদের বানিয়ে নিন হেজ়েলনাট ব্রাউনি

Image source-Google

By Torsha