আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, আর তারপরই মর্তে আগমন ঘটবে দেবী দুর্গার। আর পুজোর সময়ই রিলিজ করতে চলেছে পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’। এই ছবিতে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায় (Victor Banerjee)। এই প্রথম এই পরিচালকদ্বয়ের ছবিতে দেখা যাবে ভিক্টর ব্যানার্জীকে। ছবিতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি চরিত্রে অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee)।
তবে মানুষ হিসেবে কেমন তিনি? রক্তবীজের গোটা টিমের কথায় অভিনেতা হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করলেও মানুষ হিসেবে তিনি একেবারে মাটির মানুষ। গোটা টিমের তরফে জানা যায় শুটিং চলাকালীন তার জন্য এসি গাড়ি রাখা থাকলেও টোটোতে চলাচল করতেই বেশি স্বচ্ছন্দ বোধ করতেন তিনি। শুধু তাই নয়, শুটিং ফ্লোরে রোজ এসে সকলের খোঁজ নিতেন। আবার গোটা টিমের সাথে কখনো আড্ডায় মাততেন। সবকিছু থেকে বোঝাই যাচ্ছে তার স্টারডম থাকলেও মানুষ হিসেবে তার মধ্যে কোনো অহংকারের লেশমাত্র নেই।
প্রসঙ্গত, এই বছর পুজোতে আসতে চলেছে এই সিনেমা। যেখানে এসপি সংযুক্তার চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। ইতিমধ্যেই সিনেমার ট্রেলার বেশ সাড়া ফেলে দিয়েছে। বক্স অফিসে কতোটা সাফল্য আনতে পারে এই সিনেমা এখন সেটাই দেখার।
আরও পড়ুন: Weather Update: কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
Image source-Google