আজ থেকে বাড়বে তাপমাত্রা (Weather Update)। বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। উত্তরবঙ্গে তাপমাত্রা কমবে এবং আরও বৃষ্টি হবে। আপাতত রাজ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

আবহাওয়া আল্টিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, কলকাতা নিউ টাউনে আর্দ্র আবহাওয়া সহ বিচ্ছিন্ন সংক্ষিপ্ত বিস্ফোরণ সহ এই সপ্তাহের শুরু থেকে বর্ষা বিরতি নেবে বলে আশা করা হচ্ছে।

 

👉 সর্বোচ্চ/মিনিট(°সে): ৩০-৩২/২৫.৫-২৭.৫

👉বৃষ্টি: হালকা থেকে বিচ্ছিন্ন মাঝারি

👉মেঘলা: আংশিক থেকে বিরতিহীন মেঘলা

👉 বাতাসের গতি: হালকা থেকে বিচ্ছিন্ন দমকা

👉 বায়ুঃ দক্ষিণা/পূর্ব দিকে

👉 বজ্রপাত: কম

👉উষ্ণ: পরিমিত

👉আদ্রঃ পরিমিত

👉 আরাম: পরিমিত

আবহাওয়া দফতরের (Weather Update) তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণের জেলাগুলিতে। আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়বে। সোমবারের মধ্যে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান।

আরও পড়ুন:Shruti Das: শ্রুতির একমাত্র অনুপ্রেরণা প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা, নিজেই জানালেন সেকথা

By Sk Rahul

Senior Editor of Newz24hours