মিষ্টি খেতে ভালোবাসেন এরকম মানুষ খুব কমই আছেন। তাই এবার বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত ডেসার্ট রেসিপি (Recipe)। পটল মিষ্টি বাড়িতে বানিয়ে চমকে দিন সকলে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।
উপকরণ :
১. পটোল ৮-১০টি
২. চিনি পরিমাণমতো
৪. এলাচ ২-৩টি
৫. দারুচিনি ১টি
৬. তেজপাতা ১টি
৭. সবুজ ফুড কালার সামান্য
৮. দুধ আধা লিটার
৯. কনডেন্স মিল্ক পরিমাণমতো ও
১০. বাদাম কুচি
পদ্ধতি
পছন্দমতো কয়েকটি পটোল নিয়ে মাঝ বড়াবড় কেটে নিন। তারপর ভেতরের অংশটুকু ফেলে দিয়ে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। এরপর কয়েক মিনিটের জন্য সেদ্ধ করে নিন।
তারপর চিনির সিরার মধ্যে রেখে দিতে হবে সেদ্ধ পটোলগুলো। সিরায় অবশ্যই এলাচ, দারুচিনি ও তেজপাতা দিতে হবে, যেন পটোলের গন্ধ না থাকে।
চিনির সিরা শুকিয়ে আসলে পটোলগুলো তুলে নিতে হবে। ফুড কালার থাকলে চিনির সিরায় সবুজ কালার দিতে পারেন, তাহলে পটোলের রং আরও সবুজ দেখাবে।
তারপর আধা লিটার দুধের ছানা করে নিতে হবে। ছানার সঙ্গে কনডেন্স মিল্ক মিশিয়ে নিন, ছানা মিষ্টি করার জন্য। এবার চিনির সিরায় ডুবিয়ে নেওয়া একেকটি পটোলের ভেতরে পুর হিসেবে ছানা মিষ্টি ভরে নিন।
এবার সাজানোর জন্য দেখতে আরও আকর্ষণীয় করতে পটোলের মিষ্টির ওপর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিতে পারেন ইচ্ছেমতো।
আরো পড়ুন: Recipe: গরমের দিনে অতিথি আপ্যায়ন করুন ঘরে বানানো লিচুর আইসক্রিম দিয়ে
ছবি: গুগল