গরমে এখন প্রায় সকলেরই হাসফাঁস অবস্থা। যতই বৃষ্টি পড়ুক না কেনো, গরম যেনো কমতে চায়না। এখনই বাইরে বেরোলে সূর্যের তাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই এবার আপনাদের শেখাবো এক রেসিপি (Recipe), যা আপনারা সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন।এরকম গরমের দিনে অতিথি আপ্যায়ন করুন ঘরে বানানো লিচুর আইসক্রিম দিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

উপকরণ:

১. লিচু ১ কাপ

২. গুঁড়া দুধ ১ কাপ

৩. কর্নফ্লাওয়ার ৩/৪ টেবিল চামচ

৪. দুধ ৩ কাপ

৫. চিনি আধা কাপ ও

৬. ফ্রেশ ক্রিম আধা কাপ।

পদ্ধতি

প্রথমে একটি বাটিতে গুঁড়া দুধ, ১ কাপ তরল দুধ ও ভুট্টার ময়দা মিশিয়ে নিন। খুব ভালোভাবে মিশ্রণটি ফেটাতে হবে। এবার একটি প্যানে অবশিষ্ট দুধ যোগ ও চিনি মিশিয়ে নিন। ফুটাতে থাকুন ও মাঝে মাঝে নেড়ে দিন।

প্যানে ভুট্টার ময়দার মিশ্রণ ঢেলে দিন। তারপর মাঝারি আঁচে আরও ৫ মিনিট ফুটিয়ে নিন। তারপর আঁচ বন্ধ করে ঠান্ডা করে নিন। এবার ক্রিম ও লিচুর টুকরো যোগ করে মিশিয়ে নিন ভালোভাবে।

তারপর মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে কয়েক ঘণ্টার জন্য রেখে দিন। ব্যাস তৈরি হয়ে যাবে লিচুর আইসক্রিম। এরপর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন আইসক্রিম।

আরো পড়ুন: Rahul Mazumder: টিআরপি তালিকায় চতুর্থ হয়েছে হরগৌরী পাইস হোটেল, কতোটা খুশি ধারাবাহিকের নায়ক?

Image source-Google

By Torsha