বৃহস্পতিবার মানেই সিরিয়াল জগতের মহা যুদ্ধ। কারণ এই দিনকেই কোন সিরিয়াল কাকে পিছনে ফেলে কতদূর এগিয়ে গেলো, কতোটা দর্শকদের মন জয় করতে পারলো তা বিচার করার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো এবারেও প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা। এবার টিআরপি তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে হরগৌরী পাইস হোটেল এবং তাদের প্রাপ্ত নম্বর ৭.১। এতেই খুশি এই ধারাবাহিকের গোটা টিম।
ধারাবাহিকের নায়ক শঙ্কর ওরফে রাহুল (Rahul Mazumder) বললেন- ‘খুব ভালো লাগছে। শুরুতে আমাদের ধারাবাহিক ৫ দিন সম্প্রচারিত হত, এখন সপ্তাহে ৭দিন হচ্ছে। রাত ১০টায় খুবই ভালো পারফরম্যান্স। শুরু থেকেই আমরা ভালোবাসা পেয়েছি, এখন আরও বেশি করে পাচ্ছি।
আমরা বুঝতে পারছি দর্শক আমাদের ভালোবাসা দিচ্ছে। সবাই খুব খুশি। বৃহস্পতিবার সাড়ে ১০টা থেকে ১১টা সবাই চাপে থাকি। ভালো হলে আধ ঘন্টা সবাই খুশি থাকে, তারপর আবার কাজে লেগে পড়া।’
প্রযোজক জুটির রিয়াকশন কি জানতে চাইলে রাহুল (Rahul Mazumder) জানান- ‘ওঁনারা খুশি। আমাদের কমবেশি হলেও উৎসাহ সবসময় থাকে। নীলাঞ্জনাদি তো আমাদের পরিবার, আজও সেটে এসেছিলেন।
যিশুদা মুম্বই রওনা দিয়েছেন। যখন শুরু করেছিলাম, আমাদের নীলাঞ্জনাদি বলত রেটিং সাতে পৌঁছাতে হবে। আজ ১০ মাস পর সেটা অ্যাচিভ করতে পারলাম, তবে একদিন করলে হবে না। এটা ধরে রাখতে হবে।’
প্রসঙ্গত, এখন কোনো ধারাবাহিক বছরের পর বছর ধরে চলে না। টিআরপি খারাপ থাকলেই বন্ধ করে দেওয়া হয় সেই সিরিয়াল। শোনা গিয়েছিল জুলাইতে নাকি বন্ধ করে দেওয়া হবে “হরগৌরি পাইস হোটেল”।
এই প্রসঙ্গে রাহুল বললেন- ‘আজকাল টিআরপি নিয়ে সবাই চাপে থাকে। ব্যক্তিগতভাবে আমাদের ভালো লাগার কারণ গুজব রটেছিল জুলাইতে নাকি ‘হরগৌর পাইস হোটেল’ বন্ধ হয়ে যাবে, সেখানে জুলাইয়ের শুরুতেই আমাদের এত ভালো ফল। হয়ত এবার লোকে বিশ্বাস করবে। আমরা ছিলাম, আছি আর থাকব’।
আরও পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা
Image source-Google