গরম থেকে রেহাই নেই। বর্ষা আসতেও দেরি, জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)। পূর্বাভাস বলছে, যে কলকাতা সহ উপকূলীয় জেলাগুলিতে আর্দ্রতার অস্বস্তি থাকবে সারা দিন। পশ্চিমের জেলাগুলিতে কিছুটা শুষ্ক আবহাওয়া তৈরি হচ্ছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ উভয় তাপমাত্রাই বাড়ছে, শুধু দিনের বেলায় নয়, গুমোট গরমে দমবন্ধ অবস্থা।
আবহাওয়া উটলিমার কর্ণধার আবহাওয়া বিশেষজ্ঞ (Weather Update) রবীন্দ্র গোয়েনকা (Rabindra Goenka) জানিয়েছেন, কলকাতা ও নিউ টাউনে তাপপ্রবাহের মতো অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকবে।
👉বৃষ্টি: বিচ্ছিন্ন সংক্ষিপ্ত সময়কাল মাঝারি
👉মেঘলা: হালকা থেকে বিরতিহীন আংশিক
👉বাতাসের গতি: হালকা থেকে বিরতিমূলক মাঝারি
👉 বাতাস: পশ্চিমী
👉 বজ্রপাত: কম
👉 উষ্ণতা: খুব বেশি
👉আর্দ্র: খুব বেশি
👉আরাম: নেই বললেই চলে
তবে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলি সাময়িক ভাবে একটু স্বস্তি পেতে পারে। তবে গরম কমবে না আদৌ। কিন্তু কলকাতায় চরম অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে। বেলা বাড়তেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বেলা যত বাড়বে গরম ও অস্বস্তি ততই বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি । সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৮৮ শতাংশ।
আরও পড়ুন:World Environment Day:বিশ্ব পরিবেশ দিবসে দূষণ রোধে অভিনব প্রতিবাদ দুই মডেল যুবতীর!