আচার এমনই একটি জিনিস যা ভালোবাসে না এমন মানুষের সংখ্যা কম। আচারের মধ্যে অন্যতম বিখ্যাত হলো আমের আচার। আমের আচার (Mango Pickle) তৈরি করার জন্য অনেক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয় যার প্রধান হলো আম শুকনো এবং এতে সময়ও লাগে অনেক। কিন্তু যদি আম না শুকিয়েই আমের আচার (Mango Pickle) তৈরি করা যেত তাহলে কেমন হতো? চলুন সেটাই দেখে নিই কিভাবে তা সম্ভব।
উপকরণ
১. কাঁচা আম ২-৩টি
২. হলুদ গুঁড়া ১ চা চামচ
৩. হিং আধা চা চামচ
৪. মৌরি বীজ ২ টেবিল চামচ
৫. জিরা বীজ ২ টেবিল চামচ
৬. মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
৭. লবণ ১ টেবিল চামচ ও
৮. সরিষার তেল ৩-৪ টেবিল চামচ।
প্রণালী
প্রথমে কাঁচা আম পাতলা করে কেটে নিন। এরপর আমের লবণ ছিটিয়ে ১ ঘণ্টা রেখে দিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।
এবার একটি পাত্রে কাঁচা আমের টুকরো, হলুদ গুঁড়া, মৌরি, জিরা, মরিচ গুঁড়া ও হিং মিশিয়ে নিন।
সবশেষে সরিষার তেলসহ বাকি উপকরণ মিশিয়ে ঝটপট তৈরি করে নিন কাঁচা আমের আচার।
ঘরে তৈরি কাঁচা আমের আচার তৈরি হয়ে। এই আচার ৪ দিন পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন।
আরো পড়ুন: Recipe: এই শীতে বাড়িতে বানান সুস্বাদু দুধ পুলি পিঠা