খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই স্ন্যাকস। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
সব্জি-দইয়ের স্যালাড
এক বাটির মতো মটর সেদ্ধ করে নিন। ২০০ গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে হালকা ভেজে নিন। একটি পাত্রে সেদ্ধ মটর, পনির ও সঙ্গে শসা, গাজর, টম্যাটো কুচি মিশিয়ে নিন। উপর থেকে জল ঝরানো ঘন টক দই এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নিন। এই স্যালাড প্রোটিন সমৃদ্ধ ও পেটের জন্য ভাল।
দই-ওট্সের প্যানকেক
এক কাপের মতো ওট্স শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিন। তার সঙ্গে মেশান আধ কাপের মতো জল ঝরানো ঘন টক দই। ওই মিশ্রণে গাজরকুচি, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি মিশিয়ে নিন। সামান্য নুন ও গোলমরিচ ছড়িয়ে ভাল করে ফেটিয়ে নিন। এ বার প্যানে সামান্য তেল বা মাখন গরম করে, ওই মিশ্রণ থেকে গোল গোল করে নিয়ে প্যানকেকের মতো গড়ে নিন। দু’পিঠ হালকা বাদামি করে ভেজে নিন।
আরো পড়ুন: AI Fan: ভোরে ঠান্ডা লাগছে? শরীরের তাপমাত্রা বুঝে নিজেই গতি বদলাবে এআই-পাখা
Image source-Google