মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন কমল পুলি। বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।

 

উপকরণ:

২৫০ গ্রাম ক্ষীর

 

১ কাপ চিনির গুঁড়ো

 

১ চা চামচ এলাচ গুঁড়ো

 

দেড় কাপ দুধ

 

১ কাপ নারকেল কোরা

 

১ কাপ ময়দা

 

পরিমাণ মতো ঘি

 

১ কাপ তরল নলেন গুড়

 

পরিমাণ মতো তেল

 

প্রণালী:

 

একটি বড় পাত্রে চিনি, খোয়া ক্ষীর আর এলাচ গুঁড়ো নিয়ে খুব ভাল করে মেখে নিন। এ বার একটি কড়াইতে দুধ গরম করে তার সঙ্গে নারকেল কোরা মিশিয়ে কিছু ক্ষণ ফুটিয়ে নিন। এ বার সেই মিশ্রণে মিশিয়ে দিন ময়দা। খুব ভাল করে খুন্তির সাহায্যে মিশিয়ে মণ্ড তৈরি করে নিন। এ বার মণ্ডটি খানিকটা ঠান্ডা হলে হাত দিয়ে ময়দা মাখার মতো ভাল করে মেখে নিন। মণ্ডটির গায়ে ঘি মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পর ছোট ছোট লেচি কেটে তা বাটির আকারে গড়ে সেই বাটির ভিতর ভরে দিন ক্ষীরের পুর। এ বার ছোট ছোট বলের মতো বানিয়ে নিন। বানিয়ে রাখা পুলিগুলি ফ্রিজে ঘণ্টা খানেক রেখে দিন। কড়াইতে ঘি ও তেলের মিশ্রণ গরম করে পুলিগুলি লালচে করে ভেজে নিন। এ বার একটি কড়াইতে জলের সঙ্গে নলেন গুড় ফুটিয়ে নিন। এ বার বানিয়ে রাখা পুলিগুলি দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে কমল পুলি।

আরো পড়ুন: Tahsan: সত্যি কি ভাঙছে ঘর? কী বলছেন তাহসান?

Image source-Google

By Torsha