বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন গ্রিন ফিশ।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ

 

কাতলা মাছের টুকরো

 

ধনে পাতা (দুই আঁটি)

 

কাঁচা লঙ্কা

 

ধনে ও কাঁচা লঙ্কার বাটাপেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা

 

সর্ষের তেলনুনলঙ্কার গুঁড়ো (এক চা চামচ)

 

রসুন বাটা (এক চা চামচ)

 

প্রণালী

প্রথমে কড়াইতে তেল গরম করতে দিন। গরম হয়ে এলে তাতে নুন, হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের টুকরোগুলিকে এক এক করে ছেড়ে দিন। চার থেকে পাঁচ মিনিট এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে মাছগুলিকে। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সরিয়ে রাখুন।

এ বার ওই তেলের মধ্যেই ঢেলে দিন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মিশ্রণ। তাতে একে একে যোগ করুন স্বাদ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো এবং এক চা চামচ রসুন বাটা। এর পরে এই সব কিছুকে কষিয়ে নেওয়ার পালা। চার থেকে পাঁচ মিনিট পরে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখনই তাতে দিয়ে দিন ধনে এবং কাঁচা লঙ্কা বাটা। ধনেপাতা বাটার সময়ে প্রথমেই সামান্য জল দিয়ে দিলে রান্নার সময়ে খুব বেশি জল ব্যবহার করতে লাগবে না। গ্রেভি বা কাইয়ের জল ফুটে উঠলেই তাতে দিয়ে দিন ভেজে রাখা মাছের টুকরো। হালকা নাড়াচাড়া করে কড়া ঢাকা বসিয়ে দিন। পাঁচ থেকে সাত মিনিট অল্প আঁচে রান্না হোক। গ্রেভি থেকে তেল ভেসে উঠলেই বুঝবেন গ্রিন ফিশ তৈরি। এর পর আর কী! গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন আমের শ্রীখন্ড

Image source-Google

By Torsha