মিষ্টি খেতে ভালোবাসেন এরকম মানুষ খুব কমই আছেন। তাই এবার বাড়িতে বানিয়ে নিন এই দুর্দান্ত চিঁড়ের সুস্বাদু পায়েশ। এই রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সকলকে চমকে দিন। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

উপকরণ:

আধা কাপ মোটা চিঁড়ে, হাফ লিটার দুধ, ১ টেবিল চামচ ঘি, ১০-১২টা কাজুবাদাম,

দেড় টেবিল চামচ কিশমিশ, গুঁড়ো দুধ, পরিমাণমতো চিনি, এলাচ গুঁড়ো।

প্রণালী:

চিঁড়ের পায়েশ রান্নার পদ্ধতি চিঁড়ে ৩-৪ বার জল বদলে ভালো ভাবে ধুয়ে নিন। ধোওয়া চিঁড়ে ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিন জল ঝরানোর জন্য। কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ ভাজতে থাকুন। লালচে হয়ে এলে একটা আলাদা পাত্রে তুলে নিন। কড়াইতে যে টুকু ঘি আছে, তার মধ্যে দুধ ঢেলে জ্বাল দিতে থাকুন।

মাঝারি আঁচে দুধ জ্বাল দিতে হবে এবং ঘন ঘন নাড়তে থাকবেন। দুধ ফুটে ফুটে ঘন হয়ে এলে, অল্প একটু দুধ আলাদা বাটিতে তুলে রাখুন। এই বাটির দুধে গুঁড়ো দুধ মিশিয়ে নিন ভালো ভাবে। তারপর এই দুধটা আবার কড়াইতে ঢেলে জ্বাল দিন মিনিট পাঁচেক।

তাহলে দুধটা আরও একটু ঘন হয়ে আসবে।

চালের পায়েস তো প্রায়ই খাওয়া হয়, এবার চেখে দেখুন ডাবের পায়েস এ বার দুধে চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। চিনি একেবারে গলে গেলে চিঁড়ে দিয়ে দিন কড়াইতে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট দুই তিনেক ফুটিয়ে নিন। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন এই সময়।

সবশেষে ভাজা কাজু ও কিশমিশ ছড়িয়ে আবারও একবার ফুটিয়ে নিয়ে আঁচ নিভিয়ে দিন। ব্যস, রেডি হয়ে গেল চিঁড়ের সুস্বাদু পায়েশ। ঠান্ডা হলে পরিবেশন করুন।

আরো পড়ুন: Soumitrisha Kundu: ছোট পর্দার দুরন্ত মিঠাই কিভাবে বড় পর্দায় শান্ত রুমি হয়ে উঠলেন? সেই জার্নি শেয়ার করলেন সৌমিতৃষা কুন্ডু

Image source-Google

By Torsha