বাঙলা সিনেমা জগতের অন্যতম বিখ্যাত ও লাস্যময়ী নায়িকা হলেন শ্রাবন্তী চ্যাটার্জী (Shrabanti Chatterjee)। এখনো তিনি বহু মানুষের ক্রাশ, তার হাসি ঝড় তোলেন বহু মানুষের মনে। তবে তার ব্যাক্তিগত জীবন নিয়ে নানারকম কথা ও সমালোচনা চলতে থাকলেও নায়িকা সেইসব বিষয়কে বিশেষ পাত্তা দেন না। নিজের জীবন নিজের মতো করেই কাটাতে ভালোবাসেন তিনি।

মাত্র ১৬ বছর বয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করে ১৩ বছরের বৈবাহিক জীবন কাটান তিনি। এরপরই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপরও তার জীবনে একাধিকবার বিয়ে নানা কথা শুনতে হয়েছে তাকে। অনেকেরই প্রশ্ন নায়িকার এমন হটকারী সিদ্ধান্তে তার বাবা মায়ের কি প্রতিক্রিয়া!

পরিবারের লোকের কথা তো এড়িয়ে যাওয়া যায়না। তার এই বর্ণময় জীবনে কি অংশ নিয়েছিলেন তার বাবা মা ? একেবারেই না, তা স্পষ্ট শ্রাবন্তীর বাবা মার কথায়। জনপ্রিয় রিয়েলিটি শো “হ্যাপি পেরেন্টস ডে”তে এসে শ্রাবন্তীর (Shrabanti Chatterjee) বাবা মা বলেন, “আমরা মেয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। ওটাই ওর জীবনের বড় শাস্তি।” এই কথা শোনার পর কোনো কথা বলেননি শ্রাবন্তী, অনবরত চোখের জল ফেলেছেন তিনি।

যদিও বর্তমানে নিজের জীবনকে নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন নায়িকা। তিনি প্রকাশ্যে বলেন তার ভালোবাসার মানুষ চারজন, যাদের ছাড়া তার জীবন অন্ধকার। তারা আর কেউ নন, তারা হলো – ছেলে ঝিনুক, দিদি আর মা-বাবা।

আরো পড়ুন: Tathagata-Debolina: ভুল তথ্য দিয়েছেন তথাগত, এমনটাই জানালেন দেবলীনা

 

By Torsha