বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এবার কটাক্ষর শিকার হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।ঠিক কি ঘটেছে?জানা যায়,গত বুধবার থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা কর্মসূচি। গতকাল থেকে পদযাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। এই কর্মসূচিতে ১৫০ দিনে ৩০০০ কিলোমিটারের বেশি পথ হাঁটার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু আজ এই কর্মসূচির শুরুতেই বিজেপির কটাক্ষের মুখে পড়লেন রাহুল গান্ধী।

আরও একবার পোশাকের দাম নিয়ে সরগরম হয়ে উঠল রাজনীতি।২০১৫-তে তত্‍কালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে একটি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ১১ লাখ টাকার স্যুট পরেন বলে সরব হয় কংগ্রেস। ওই ঘটনাকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারকে ‘স্যুট-বুটের সরকার’ বলে একাধিক জনসভা থেকে আক্রমণ করেন।আর এবার সেই রাহুল গান্ধীই (Rahul Gandhi) নাকি ৪১ হাজার টাকা দামের টি-শার্ট পরে ঘুরছেন! এমনটাই অভিযোগ বিজেপির।

দেখা যায় শুক্রবার একটি টুইট করা হয়েছে বিজেপির তরফে।যেখানে দু’টি ছবি পাশাপাশি ব্যবহার করা হয়েছে।একটি ছবিতে রাহুল গান্ধিকে ওই টি-শার্টে দেখা যাচ্ছে।আর দ্বিতীয় ছবিতে রয়েছে সংশ্লিষ্ট টি-শার্টের দাম।যে ছবি দিয়ে বিজেপি লিখেছে, ‘ভারত দেখো।’ বিজেপির দেওয়া ছবি অনুযায়ী ওই টি-শার্টের দাম ৪১ হাজার ২৫৭ টাকা।

যদিও কংগ্রেসের (Congress) তরফে পাল্টা বিজেপিকে এই নিয়ে আক্রমণ করা হয়েছে। কংগ্রেসের দাবি, রাহুলের ভারত জোড়ো যাত্রা সবেমাত্র শুরু হয়েছে।শুরুতেই মানুষের বিপুল সমর্থন দেখে বিজেপি দিশেহারা।তাই তারা টি-শার্ট নিয়ে আক্রমণের রাস্তায় নেমেছেন।

 

আরো পড়ুন:Congress:প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা দেবব্রত বসু!