বাঙালি মানেই ভোজন রসিক। বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।আর তাই বাড়িতে যখন এইগুলো কিছুই মজুত থাকেনা তখন বাড়ির গিন্নীর মাথায় হাত পড়ে।কিন্তু এবার নতুন ধরনের রেসিপি দিয়েও বাড়ির প্রতিটা সদস্যের মন জয় করতে বানান ডাল মাখনি যা রুটি, পরোটা সাথে খেতে পারবেন ।ডাল এরপুষ্টিতে এর বিকল্প নেই।।চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন ডাল মাখনি(Dal makhani ) এই রেসিপি।
ডাল মাখনি(Dal makhani )বানানোর জন্য প্রথমে কুকারে ডাল, রাজমা, নুন এবং জল দিয়ে ভিজিয়ে রাখুন। পরদিন সেদ্ধ হতে দিন।একটি সিটি পড়ার পর গ্যাস স্লো করে দিন এবং তারপরে চার-পাঁচটি সিটি দিয়ে নামান।কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
পেঁয়াজ লাল হয়ে এলে তাতে আদা-রসুনের পেস্ট, টমেটো পিউরি, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়ুন। এবার এতে ধনে পাতা দিন।এরপর এতে ডাল ঢেলে ভাল করে মেশান। ডাল অতিরিক্ত ঘন মনে হলে আপনি এতে অল্প গরম জলও দিতে পারেন।
পুনরায় ভালভাবে নেড়ে এটি অল্প আঁচে কিছুক্ষণ রান্না হতে দিন।এবার ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা দিয়ে আবার মেশান।এবার একটি ছোট প্যানে পরিমাণমতো মাখন দিয়ে গলিয়ে নিন, তাতে লঙ্কা গুঁড়ো দিন।
এবার এরপর তাতে সিদ্ধ করা কালো ডাল ও রাজমা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এছাড়াও, ধনে পাতা এবং অল্প ক্রিম ঢালুন। ব্যস তৈরি আপনার ডাল মাখানি।(Dal makhani )এবার এটি গরম গরম রুটি, পরোটা বা নান-এর সঙ্গে পরিবেশন করুন।
Image source-google