বাঙালি যে খাদ্য রসিক এটা আর বলার দরকার নেই। কোন অনুষ্ঠান হোক বা বাড়িতে অতিথি এলে চিকেন রান্না যেন করতেই হবে।চিকেন ভালোবাসে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। চিকেনের বিভিন্ন রেসিপি মধ্যেই চিকেন ভর্তা আমি একটা রেসিপি যা খুব কম জিনিসে এবং খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো যায়। খেতে যেমন সুস্বাদু দেখতে ও তেমনি সুন্দর।চলুন জেনে নিন কিভাবে ঢাকাই চিকেন ভর্তা (Chicken bharta) বানাবেন।

 

 

চিকেন ভর্তা (Chicken bharta)বানানোর জন্য চিকেন এলাচ ও তেজপাতা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ধরে তা ভালো করে ফুটিয়ে নিন। এবার মাংস গুলো জল থেকে তুলে একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিন।আবার একটা কড়াইয়ে পরিমানমতো সরষের তেল ভালো ভাবে গরম করে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ফোড়ন দিতে হবে,

 

ফোড়ন হালকা ভাজাভাজা হয়ে এলে, পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে প্রথমে আদা বাটা, রসুন বাটা , ও তারপর পেঁয়াজ বাটা এবং টমেটো বাটা দিয়ে ১-২ মিনিট ধরে ভাজতে হবে

 

.২ মিনিট পর ভাজার পর, গ্যাসের আচ কমিয়ে নিয়ে ১ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধোনের গুঁড়ো, জিরা গুঁড়ো ,কাশ্মীরি লঙ্কার গুঁড়ো , পরিমান মতো লবণ ও সামান্য জল দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মসলা থেকে তেল বেরিয়ে আসছে।তেল বেরোলে এতে যোগ করুন ফেটানো দই।

 

 

 

এরপর সেদ্ধ করে রাখা চিকেন দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিন এবং ঢাকা দিয়ে ১৫ – ২০ মিনিট রান্না করুন। তারপর আগে থেকে বানিয়ে রাখা কাজুর পেস্ট দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন

 

 

সব শেষে কেওরার জল এবং চিনি দিয়ে হালকা একটু নেড়ে উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম এবং কাঁচালঙ্কা সুন্দর করে কেটে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিন।তৈরী সুস্বাদু চিকেন ভর্তা(Chicken bharta)।

Image source-google