ব্যক্তিগত কারণ দেখিয়ে গ্রুপ-সি, গ্রুপ-ডি, নবম এবং দশম শ্রেণির শিক্ষক নিয়োগ সহ এসএসসির মোট ১০টি মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ।
সোমবার এই দশটি মামলার শুনানির কথা ছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে। শুনানির শুরুতেই বিচারপতি ট্যান্ডন জানিয়ে দেন তিনি আর এই মামলা শুনছেন না। শুধু তাই নয়, এ ছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ সংক্রান্ত মামলা-সহ মোট ১০ টি মামলা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্তের ডিভিশন বেঞ্চ। সোমবার এসএসসি সংক্রান্ত মামলা বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে শুনানির কথা থাকলেও, তা হচ্ছে না। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
সূত্রের খবর এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন শান্তি প্রসাদ সিনহা। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের উপর সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। আজ হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শুনানি শুরুর আগেই এই মামলা সহ ১০টি মামলা থেকে সরে দাঁড়ায় ডিভিশন বেঞ্চ।
আরো পড়ুন:Arvind Kejriwal : হামলায় পুলিশকে নোটিশ জারি দিল্লী হাইকোর্টের