বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন নিরামিষ কোফতা।

এই রেসিপি (Recipe) যেমন সহজ, তেমনি মুখরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

হলুদ, নুন, সরষের তেল, কাঁচা কলা, মুসুর ডাল, বেসন, চালের গুঁড়ো, হলুদ, নুন, আদা-লঙ্কা বাটা, সামান্য চিনি, আলু,

হিং,এলাচ, লবঙ্গ, দারুচিনি, টমেটো কুচি, জিরে-ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো।

পদ্ধতি:

একটা কড়াইতে জল দিয়ে ওর মধ্যে সামান্য হলুদ, নুন আর কয়েক ফোঁটা সরষের তেল ফেলে কাঁচা কলা টুকরো করে সিদ্ধ করে নিন। মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রাখুন। এবার তা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিন।

এবার কাঁচকলা সেদ্ধ, ডাল বাটা, বেসন, চালের গুঁড়ো, হলুদ, নুন, আদা-লঙ্কা বাটা, সামান্য চিনি দিয়ে খুব ভাল করে মেখে নিতে হবে। আলু লম্বা টুকরো করে কেটে রাখুন।

এবার কড়াইতে তেল গরম করে কোফতার আকারে তা ভেজে নিতে হবে। ওই তেলেই নুন-হলুদ দিয়ে আলু ভেজে তুলে রাখুন। এবার বাকি তেলে গোটা জিরে, আদা-লঙ্কা বাটা, হিং,এলাচ, লবঙ্গ, দারুচিনি, টমেটো কুচি, জিরে-ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিন।

এবার ওর মধ্যে প্রয়োজন মত জল দিয়ে গ্রেভি বানিয়ে নিন। ফুটে উঠলে আলু আর কোফতা ছেড়ে দিন। বেশ মাখা মাখা হলে ঘি-গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।

আরো পড়ুন: Rituparna Sengupta: মহিষাসুরমর্দিনী নিয়ে সুখবর দিলেন স্বয়ং ঋতুপর্ণা নিজেই

Image source-Google

 

By Torsha