খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন বাচ্চাদের জন্য এই শ্যামা চাল ও কাঁচকলার টিক্কি। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।
উপকরণ
৪০০ গ্রাম কাঁচকলা
৪০ গ্রাম শ্যামা চাল
১০০ গ্রাম আলু
২০ গ্রাম চিনেবাদাম
৪ গ্রাম আমচুর
২টি কাঁচালঙ্কা
পরিমাণ মতো তেল
১২০ গ্রাম দই
২০ গ্রাম চিনি
১০ গ্রাম গুঁড়ো করা চিনেবাদাম
১৫ গ্রাম কুচোনো শসা
প্রণালী
খোসাসমেত কাঁচকলা সেদ্ধ করে নিন ১০-১৫ মিনিট। তার পর সেটা ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিন।
অন্য দিকে শুকনোখোলায় চিনেবাদাম ভেজে নিয়ে খোসাগুলি ফেলে দিন। এ বার মিক্সার গ্রাইন্ডারে ১-২ বার ঘুরিয়ে বেটে নিন। দানা দানা থেকে গেলেই স্বাদ ভাল হবে রান্নার।
আগে থেকেই আলু সেদ্ধ করে রেখে যথাসম্ভব মিহি করে গ্রেট করে রাখুন। এ বার মিক্সারে সেই কাঁচকলা, আলু, কাঁচালঙ্কা, চিনেবাদাম, নুন এবং আমচুর বেটে নিন।
এ বার যে ওই মিশ্রণ থেকে খানিক খানিক অংশ তুলে নিয়ে হাতে চেপে চেপে টিক্কির আকার দিন। তার পর শ্যামা চালের মিশ্রণে এক বার ডুবিয়ে নিন।
শেষে ক়ড়াইয়ে তেল গরম করতে দিন। মাঝারি আঁচে পর পর টিক্কিগুলি ভেজে নিন। গরম ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে গরম গরম টিক্কি পরিবেশন করুন।
তবে অনেক ক্ষেত্রে টিক্কি শুকনো খেয়ে তৃপ্তি পাওয়া যায় না। সে জন্য সঙ্গে একটি সস বানিয়ে নিতে পারেন। তার জন্য দই, চিনি, গুঁড়ো করা চিনেবাদাম, কুচোনো শসা মিশিয়ে নিলেই হবে। তৈরি হয়ে যাবে টিক্কি এবং তার সঙ্গে সস।
Image source-Google