মিষ্টি খাওয়া কমানোর সিদ্ধান্ত নেওয়া যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেকটাই কঠিন। আমরা অনেকেই সরাসরি মিষ্টি না খেলেও দৈনন্দিন খাবারের মাধ্যমে অজান্তেই শরীরে চিনি ঢুকতে থাকে। ফলে হঠাৎ করে চিনি বন্ধ করলে শরীর ও মনের উপর তার প্রভাব পড়া স্বাভাবিক।
বিশেষ করে প্রথম কয়েক দিন যেন এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। বারবার মিষ্টি খেতে ইচ্ছে করা, খিটখিটে মেজাজ, মনোযোগের অভাব—এসবই দেখা দিতে পারে। অনেকেই এটাকে নিজের দুর্বলতা বলে মনে করেন, কিন্তু আসলে এটি সম্পূর্ণ স্বাভাবিক ও বৈজ্ঞানিক একটি প্রক্রিয়া। দীর্ঘদিনের অভ্যাস ভাঙতে সময় লাগেই।
চিনি শরীরের জন্য একটি দ্রুত শক্তির উৎস। তাই শরীর ধীরে ধীরে এর উপর নির্ভরশীল হয়ে পড়ে। হঠাৎ করে সেই জোগান বন্ধ হলে শরীরে ক্লান্তি আসে এবং এক ধরনের ‘উইথড্রয়াল’ প্রতিক্রিয়া দেখা যায়। পাশাপাশি, চিনি খেলে মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, যা আনন্দের অনুভূতি তৈরি করে। এই কারণেই চিনি বন্ধ করলে মন খারাপ, অস্থিরতা বা উদ্বেগ বাড়তে পারে।
তবে কিছু সহজ অভ্যাস বদলালেই মিষ্টির প্রতি এই আকর্ষণ অনেকটাই কমানো সম্ভব—
* চিনির বদলে প্রাকৃতিক মিষ্টি যেমন ফল খেতে পারেন
* পর্যাপ্ত জল পান করলে অপ্রয়োজনীয় ক্ষুধা ও মিষ্টির চাহিদা কমে
* খুব ইচ্ছে হলে অল্প পরিমাণে ঘরোয়া মিষ্টি খাওয়া যেতে পারে
* সীমিত পরিমাণে ডার্ক চকোলেট খেলে মিষ্টির ইচ্ছা নিয়ন্ত্রণে থাকে
* খাবারের আগে স্যালাড বা স্যুপ খেলে পেট ভরা থাকে
* পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি, এতে মিষ্টির চাহিদা কমে
* বাদাম, ছোলা, মাখানা বা অঙ্কুরিত ডাল খেলে পেট ভরে এবং রক্তে শর্করা স্থিতিশীল থাকে
অতএব, মিষ্টি ছাড়ার এই যাত্রা কঠিন হলেও অসম্ভব নয়। ধীরে ধীরে সঠিক অভ্যাস গড়ে তুললেই এই চ্যালেঞ্জ সহজ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: Amir Khan: গৌরীর সঙ্গেই জীবনের পূর্ণতা খুঁজে পেলেন আমির খান
Image source-Google